ফেনী: ফেনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘পেটকাটা’ এনামকে (২৭) বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
শনিবার (১৮ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে ফেনী শহরের হাজারী রোড এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার এনাম শহরের মধ্যমছাড়িকুর এলাকার শফিউল্লার ছেলে।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামাল বাংলানিউজকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, পেটকাটা এনামের নামে ফেনী থানায় ডাকাতি, হত্যা ও মাদক আইনে ১৮টি মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪